বিজিএমইএ প্যাডেল কাপ-২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার দিচ্ছেন আসিফ মাহমুদ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

খেলাধুলা

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত দুই দিনব্যাপী ‘বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫’ টুর্নামেন্টের বর্ণাঢ্য সমাপনী ও

2025-11-30T12:38:26+00:00
2025-11-30T12:38:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজিএমইএ প্যাডেল কাপ-২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার দিচ্ছেন আসিফ মাহমুদ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম   (ভিজিট : ১০৮)
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
X

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত দুই দিনব্যাপী ‘বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫’ টুর্নামেন্টের বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৯ নভেম্বর) ঢাকার বসুন্ধরা প্যাডেল টেনিস গ্রাউন্ডে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর্দা নামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি উভয় ক্যাটাগরির বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং বিজিএমইএ-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

খেলার শুরুতে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উদ্দীপনা জোগান বিজিএমইএ এর সহসভাপতি মো. রেজোয়ান সেলিম। অনুষ্ঠানে মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালনা পর্ষদের সদস্য শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল, সাকিফ আহমেদ সালাম, বিজিএমইএ স্পোর্টস কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ আলী খান এবং কমিটির কো-চেয়ারম্যান এম ইশফাক আহসানসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বিজিএমইএ বোর্ডের পরিচালক শাহ রাঈদ চৌধুরীর বিশেষ উদ্যোগ ও তত্ত্বাবধানে বিজিএমইএ বোর্ড কর্তৃক প্রথমবারের মতো দুই দিনব্যাপী এই প্যাডেল কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

‘বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫’ এ বিজিএমইএ এর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা বিগিনার (নতুন) ও এডভান্সড (অভিজ্ঞ) এই দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। বিজিএমইএ পরিচালকদের মধ্য থেকে শাহ রাঈদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল এবং সাকিফ আহমেদ সালাম খেলায় অংশ নেন।

বিগিনার গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘সি’ টিম। এই দলের সদস্য ফাহিম টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক ফাহিম ফয়সল ও তার পরিবারের সদস্য আহনাফ আবতাহি আমিন।

রানার-আপ হয়েছে ‘ডি’ টিম। এই দলে ছিলেন কটোনেক্স ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম ও তার পরিবারের সদস্য রাহাবার রেহান আহমেদ।

এডভান্সড ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘ই’ টিম। এই দলের খেলোয়াড়রা হলেন জালাল হ্যাটস অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের পরিবারের সদস্য আহমেদ আল সালমান এবং ভয়েজার অ্যাপারেলস লিমিটেডের পরিবারের সদস্য নাসাফ আহমেদ নাসির। রানার-আপ হয়েছে ‘সি’ টিম। এই দলে ছিলেন আহসান অ্যাপারেলস লিমিটেডের পরিচালক এম ইশফাক আহসান এবং গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের এমটিও আসওয়াদ আহনাফ খান।

বিগিনার ক্যাটাগরিতে ১১টি ও এডভান্সড ক্যাটাগরিতে ৮টি মোট ১৯টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সমাপনী বক্তব্যে বিজিএমইএ বোর্ডের পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে শিল্পখাতের সদস্যদের জন্য এমন একটি সফল টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। সদস্যদের মধ্যে কর্মউদ্যম বাড়ানো, শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে বিজিএমইএ এই প্যাডেল কাপের আয়োজন করেছে।”

অনুষ্ঠানে বিজিএমইএ-এর সাধারণ সদস্য, সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫ আয়োজনে ‘পাওয়ার্ড বাই’ স্পন্সর হিসেবে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

কিট পার্টনার হিসেবে সহযোগিতা করে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড দৌড় (Dour)। কো-পার্টনার হিসেবে যুক্ত ছিল বিকাশ।

এছাড়া মিডিয়া কভারেজে সহযোগিতা প্রদান করে টি-স্পোর্টস।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy