ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজ নিয়ে গঠনের উদ্যোগ নেওয়া নতুন প্রতিষ্ঠান ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তা যেন কাটছেই

2025-12-02T11:24:51+00:00
2025-12-02T11:24:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অনিশ্চয়তায় শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:২৪ এএম   (ভিজিট : ৩২)
X

রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজ নিয়ে গঠনের উদ্যোগ নেওয়া নতুন প্রতিষ্ঠান ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তা যেন কাটছেই না। দীর্ঘ আন্দোলনের পর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পেলেও নির্ধারিত তারিখে ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আবারও অস্থিরতা দেখা দিয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা দ্রুত ক্লাস শুরুর দাবিতে শাহবাগ ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। ভর্তি কার্যক্রম ২৩ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয় এবং ক্লাস শুরুর তারিখ পিছিয়ে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু সেদিনও ক্লাস না শুরু হওয়ায় শিক্ষার্থীরা রাস্তায় নামেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। সাত কলেজে যে সব বিষয় পড়ানো হতো তার অনেকগুলো প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বলে শিক্ষার্থী–অভিভাবকদের অভিযোগ। নারীশিক্ষায় বাধা সৃষ্টি হতে পারে বলেও মত দেয় ইডেন ও বদরুন্নেছা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজসহ সাত কলেজের স্বাতন্ত্র্য ও ঐতিহ্য রক্ষার দাবিতে সাবেক ছাত্রনেতা ও বিভিন্ন পক্ষ ১০ দফা দাবি জানান।

অন্যদিকে শিক্ষকরা অভিযোগ করেছেন, নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের অন্তর্ভুক্ত না করলে শিক্ষাকার্যক্রম চালানো সম্ভব হবে না। তারা অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন।

এদিকে ইউজিসি জানায়, প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া এখনও চূড়ান্ত হয়নি এবং চলতি বছরের মধ্যেই প্রক্রিয়া শেষ হবে। এসব অনিশ্চয়তার ফলে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্য বৈষম্য দূর করা হলেও শিক্ষার্থীদের উদ্বেগ ও অস্থিরতা আরও বেড়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy