পবিপ্রবিতে ১৭তম বিজেএস গেজেট অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সদ্য প্রকাশিত ১৭তম বিজেএস পরীক্ষার গেজেটে মেধাতালিকাভুক্ত ১০২ জনের মধ্যে ১৪ জনকে

2025-12-02T16:10:03+00:00
2025-12-02T16:20:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিপ্রবিতে ১৭তম বিজেএস গেজেট অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৪:১০ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ৪:২০ পিএম  (ভিজিট : ১০০)
X

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সদ্য প্রকাশিত ১৭তম বিজেএস পরীক্ষার গেজেটে মেধাতালিকাভুক্ত ১০২ জনের মধ্যে ১৪ জনকে অন্তর্ভুক্ত না করায় দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কোন নির্দিষ্ট কারণ প্রকাশ না করায় এই ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। 

১ ডিসেম্বর (সোমবার) আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন আয়োজন করেন।অনুষদের ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বেশিরভাগ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 
‎মানববন্ধনে নবম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান তার বক্তব্যে সরকারের সিদ্ধান্তের নিন্দা জানান। তিনি দ্রুত বাদ পড়া ১৪ জনকে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি করেন। দাবি পূরণ না হলে আন্দোলনকে আরও বৃহৎ পরিসরে নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
‎অষ্টম ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, জুলাইয়ের পর গঠিত সরকারের এমন পদক্ষেপ মেধাবী শিক্ষার্থীদের প্রতি অবিচার। দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
‎মানববন্ধনের সমাপনী বক্তব্য দেন দশম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান। পুরো আয়োজনটি পরিচালনা করেন নবম ব্যাচের শিক্ষার্থী শাফিন প্রধান।
‎শিক্ষার্থীরা জানান, ন্যায্যতার স্বার্থেই তাদের এই আন্দোলন। দ্রুত সমাধান না মিললে তারা আরও কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy