এবার ‘কমপ্লিট শাটডাউনে’ যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

তিন দফা দাবি বাস্তবায়নে এবার ‘কমপ্লিট শাটডাউন’ এ যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির আওতায় থাকবে। একই সঙ্গে উপজেলা বা থানা শিক্ষা অফিস (এটিইও) কার্যালয়ের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা।

2025-12-02T20:05:46+00:00
2025-12-02T20:09:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার ‘কমপ্লিট শাটডাউনে’ যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ৮:০৯ পিএম  (ভিজিট : ১২৪)
X

তিন দফা দাবি বাস্তবায়নে এবার ‘কমপ্লিট শাটডাউন’ এ যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 

আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির আওতায় থাকবে। একই সঙ্গে উপজেলা বা থানা শিক্ষা অফিস (এটিইও) কার্যালয়ের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা।

আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সারাদেশে আমাদের শিক্ষকরা কর্মবিরতি করছেন। দাবি আদায়ে কর্মসূচি করতে গিয়ে অনেকে হেনস্তার শিকার হয়েছেন এবং হচ্ছেন। এজন্য আমরা বিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করতে যাচ্ছি। রাত ৭টায় ভার্চ্যুয়ালি সভা করে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত, যাদের বেশিরভাগই সহকারী শিক্ষক।

প্রধান শিক্ষকদের বেতন এখন দশম গ্রেডে হলেও সহকারী শিক্ষকরা পাচ্ছেন ১৩তম গ্রেড। এ বৈষম্যের প্রতিবাদে এবং গ্রেড উন্নীত করার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত ৮-১১ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হন। পরে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে তারা কর্মস্থলে ফিরে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় ২৭ নভেম্বর থেকে ফের কর্মবিরতি শুরু করেন।

সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো—
১) বেতন দশম গ্রেডে উন্নীতকরণ

২) চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান

৩) শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা




  বিষয়:   প্রাথমিক শিক্ষক  কমপ্লিট শাটডাউন  শাটডাউন  সহকারী শিক্ষক 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy