খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো

শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ৬ ডিসেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি

2025-12-06T15:07:06+00:00
2025-12-06T16:05:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৩:০৭ পিএম  আপডেট: ০৬.১২.২০২৫ ৪:০৫ পিএম  (ভিজিট : ১১৪)
X

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ৬ ডিসেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত শুধুুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮২৬ শিক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৮ শতাংশ।  

এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম পরীক্ষার হল ও কন্ট্রোল রুমসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষার হল পরিদর্শনকালে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরীক্ষার ফোকালপয়েন্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy