পবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘তারুণ্যের সেমিনার-২০২৫’ অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি শাখার উদ্যোগে গতকাল শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী ‘তারুণ্যের

2025-12-07T15:33:04+00:00
2025-12-07T15:33:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘তারুণ্যের সেমিনার-২০২৫’ অনুষ্ঠিত
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম   (ভিজিট : ৫৫)
X

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি শাখার উদ্যোগে গতকাল শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী ‘তারুণ্যের সেমিনার-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে আয়োজিত এ সেমিনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি পৃথক সেশনে সম্পন্ন হয়।

প্রথম সেশনটি সকাল ১০টায় ‘মেয়েদের উচ্চশিক্ষা অর্জনে পর্দা কি অন্তরায়? ও ইবাদতের ধারণা’ শীর্ষক আলোচনার মাধ্যমে শুরু হয়। এতে বিভিন্ন অনুষদের ছাত্রীদের অংশগ্রহণে পর্দার প্রকৃত অর্থ, উচ্চশিক্ষায় মেয়েদের অগ্রগতি এবং ইবাদতের সঠিক উপলব্ধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় সেশনটি দুপুর ২টায় ‘ছেলেদের উচ্চশিক্ষা অর্জনে নৈতিক চরিত্র কি সহায়ক ও ইবাদতের ধারণা’ শীর্ষক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদের নৈতিক উন্নয়ন, চরিত্র গঠন এবং ইসলামী জীবনব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি শাখার সভাপতি জান্নাতুল নাইম জীবন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ এবং কৃষি অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. কেরামত আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন।

অতিথিরা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও পরিশীলিত চরিত্র অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

দিনব্যাপী এ সেমিনারে শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ আয়োজকদের আশা জাগিয়েছে যে এটি তরুণদের নৈতিক বিকাশ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy