রাস্তা থেকে ছিটকে ৬০০ ফুট খাদে গাড়ি, করুণ পরিণতি ৬ যাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন যাত্রী নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার

2025-12-08T11:15:33+00:00
2025-12-08T11:15:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাস্তা থেকে ছিটকে ৬০০ ফুট খাদে গাড়ি, করুণ পরিণতি ৬ যাত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১৫ এএম   (ভিজিট : ৬৬)
X

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন যাত্রী নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড় পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সকল যাত্রীর মৃত্যু হয়।

নিহতরা নিফাদ তালুকের পিম্পলগাঁও বসবন্ত এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ স্থানীয় পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক বিবৃতিতে বলেন, মহারাষ্ট্রের নাসিকে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, তিনি জানিয়েছেন, সরকারের পূর্ণ প্রশাসনিক সহায়তা নিয়ে উদ্ধার কাজ চলছে এবং নিহত পরিবারের পাশে সবসময় সরকার থাকবে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy