আজ বিশ্বের দূষণে আবারও সবার শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

আজ বিশ্বের সর্বোচ্চ বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সোমবার বেলা সাড়ে নয়টার

2025-12-08T11:35:03+00:00
2025-12-08T11:35:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ বিশ্বের দূষণে আবারও সবার শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৫ এএম   (ভিজিট : ৬৭)
X

আজ বিশ্বের সর্বোচ্চ বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সোমবার বেলা সাড়ে নয়টার আপডেটে ঢাকার একিউআই স্কোর ছিল ২৭১। সূচক অনুযায়ী এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়, যা শ্বাস–প্রশ্বাস, চোখ, নাক ও গলার জন্য সরাসরি ঝুঁকি তৈরি করে। বিশ্বের ১২৫টি দূষিত শহরের তালিকায় আজ এক নম্বর অবস্থানে আছে রাজধানী ঢাকা।

আইকিউএয়ারের তথ্য বলছে, সকালেই কায়রোর স্কোর ছিল ২৬০, যা দ্বিতীয় সর্বোচ্চ দূষণ হিসেবে ধরা হয়েছে। তৃতীয় অবস্থানে দিল্লি ২৫১ স্কোর নিয়ে, চতুর্থ স্থানে ভারতের কলকাতা ২৩৫ স্কোরে এবং পঞ্চমে পাকিস্তানের লাহোর ২০২ স্কোর নিয়ে। সবগুলো শহরই আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি হওয়া একিউআই স্কোর কোনো শহরের বাতাস কতটা বিশুদ্ধ বা দূষিত, তা জানায় এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির সতর্কতা দেয়। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা ‘সহনীয়’। ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ।

১৫১ থেকে ২০০-এর স্কোর হলে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর ২০১ থেকে ৩০০ স্কোর মানে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’। ৩০১-এর বেশি হলে পরিস্থিতি ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়, যেখানে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনও ঝুঁকিতে পড়ে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy