৭ কলেজ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না

2025-12-08T13:50:01+00:00
2025-12-08T13:50:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৭ কলেজ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১:৫০ পিএম   (ভিজিট : ৫৯)
X

এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন এবং আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।

সোমবার (৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, প্রায় দেড় থেকে দুইশ শিক্ষার্থী শিক্ষা ভবনের পেছনের অংশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সাত কলেজ রূপান্তরের দাবিতে অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরেন।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, “অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব। ওপর থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সরছি না।”

সুমাইয়া তাহমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, “অধ্যাদেশ না নিয়ে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি যৌক্তিক, মানতেই হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান করেছেন। সোমবার সকাল ১০টায় সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পেছনের অংশে চলে যেতে বলা হয়।

রোববার সকালের দিকে শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান করেন। পরে বিকেলে হাইকোর্ট মোড় অবরোধ করলে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানিয়েছেন, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সম্পর্কিত অধ্যাদেশ না আসা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।




  বিষয়:   ৭ কলেজ  শিক্ষার্থী  দাবি  আন্দোলন  ঘোষণা  অবরোধ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy