ভারত-কানাডার ওপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের চাল এবং কানাডার সারের ওপর নতুন করে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন। তিনি

2025-12-09T13:25:20+00:00
2025-12-09T17:19:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারত-কানাডার ওপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১:২৫ পিএম  আপডেট: ০৯.১২.২০২৫ ৫:১৯ পিএম  (ভিজিট : ৬২)
X

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের চাল এবং কানাডার সারের ওপর নতুন করে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতে প্রয়োজন হলে এই পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটনে ১২ বিলিয়ন ডলারের কৃষি প্রণোদনা ঘোষণা করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, "আমাদের দেশীয় পণ্য, কৃষি এবং শিল্পকে রক্ষা করাই শুল্কনীতির অন্যতম উদ্দেশ্য। মার্কিন কৃষকরা দেশের মেরুদণ্ড।"

ট্রাম্প উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারতীয় চাল মার্কিন বাজারে প্রভাব ফেলছে এবং কানাডা থেকে সার আমদানির কারণে দেশীয় সারের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্যই প্রয়োজন হলে নতুন শুল্ক বসানো হবে।

এর আগেও ট্রাম্প প্রশাসন ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের পণ্যের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছিল, যার মধ্যে ভারত ও কানাডা অন্যতম।

তবে ভারতের কিছু পণ্যের ওপর থেকে সেই শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যেমন—গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ, আদা এবং বিভিন্ন ধরনের চা। কিন্তু বাসমতি চাল, চিংড়ি ও সামুদ্রিক মাছের ওপর শুল্ক এখনো বহাল রাখা হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy