মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

গণমাধ্যম

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায়

2025-12-09T15:55:13+00:00
2025-12-09T15:55:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৯৮)
X

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। 

এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন। 

দিনব্যাপী এই রক্তদান কর্মসূচিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য-সহ মোট ৫০ জন রক্ত দেন। রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy