ইন্দোনেশিয়ায় ৭ তলা ভবনে ভয়াবহ আগুনে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জনের

2025-12-09T17:38:49+00:00
2025-12-09T17:40:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দোনেশিয়ায় ৭ তলা ভবনে ভয়াবহ আগুনে নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম  আপডেট: ০৯.১২.২০২৫ ৫:৪০ পিএম  (ভিজিট : ৫৯)
X

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জনের মৃত্যুর পাওয়া গেছে। 


মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে ৭ তলা এই ভবনটিতে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন দেশটির একজন পুলিশ কর্মকর্তা।


সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সাসাত্যো পুরনোমো কন্দ্রো সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভবনের ভেতরে কেউ আটকে আছেন কিনা, তার খোঁজ চলছে।


এই পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা দ্রুত ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কিছু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন। আর অন্যরা অফিসের বাইরে ছিলেন।


সাসাত্যো পুরনোমো কন্দ্রো বলেন, ‘এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা।’


রয়টার্স জানিয়েছে, ভবনটিতে টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস ছিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে আকাশ জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সেবা দিয়ে থাকে। এটি জাপানি ড্রোন প্রতিষ্ঠান টেরা ড্রোন করপোরেশনের ইন্দোনেশীয় শাখা।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy