বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

ঘরোয়া লিগে টানা ব্যর্থতার পর উয়েফা চ্যাম্পিয়নস লিগেও হতাশার রাত কাটাল রিয়াল মাদ্রিদ। বুধবার (১০ ডিসেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে

2025-12-11T10:59:35+00:00
2025-12-11T10:59:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৯ এএম   (ভিজিট : ৭৬)
X

ঘরোয়া লিগে টানা ব্যর্থতার পর উয়েফা চ্যাম্পিয়নস লিগেও হতাশার রাত কাটাল রিয়াল মাদ্রিদ। বুধবার (১০ ডিসেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে লিগ পর্বের ম্যাচে জাবি আলোনসোর দলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই পরাজয়ে কোচ আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।


লা লিগায় ধারাবাহিক পয়েন্ট হারানোর চাপের মধ্যেই গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেমেছিল রিয়াল। সমস্যাটা আরও বড় হয় একাধিক তারকার অনুপস্থিতিতে চোটের কারণে দানি কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও এদের মিলিতাও ছিলেন বাইরে। পুরো ফিট না থাকায় বেঞ্চে বসে ম্যাচ দেখেছেন কিলিয়ান এমবাপ্পে।


তবে শুরুটা ভালোই করেছিল স্বাগতিকরা। ২৮ মিনিটে জুড বেলিংহামের পাস ধরে দারুণ শটে রদ্রিগো দলকে এগিয়ে নেন এটাই চলতি মৌসুমে উইঙ্গারের প্রথম গোল। কিন্তু মাত্র সাত মিনিট পর থিবো কোর্তোয়ার দুর্বল সেভ কাজে লাগিয়ে সমতা ফেরান নিকো ও’রিলি। এরপর ৪৩ মিনিটে অ্যান্টনিও রুডিগারের ফাউল থেকে পাওয়া পেনাল্টি নিখুঁতভাবে কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন আর্লিং হালান্ড।


দ্বিতীয়ার্ধে রিয়াল চেষ্টা করলেও ব্যবধান আর কমাতে পারেনি। উল্টো কোর্তোয়া ছয়টি সেভ করে দলকে বড় লজ্জা থেকে বাঁচান। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার ম্যানসিটি।


এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় চারে উঠেছে সিটি। সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ নেমে গেছে সপ্তম স্থানে।





  বিষয়:   ফুটবল  বার্নাব্যু  রিয়াল মাদ্রিদ  ম্যানসিটি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy