গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর

শিক্ষা

টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্বব্যাপী গবেষণা, অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে

2025-12-12T20:53:56+00:00
2025-12-12T20:53:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৫৪)
X

টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্বব্যাপী গবেষণা, অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শুরু হলো দুই দিনব্যাপী “রিজেনারেটিভ এগ্রিকালচার ফর সাসটেইনেবল ফুড সিকিউরিটি” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।

সম্মেলনের উদ্দেশ্য হলো রিজেনারেটিভ কৃষি ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার মাধ্যমে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বৈশ্বিক রোডম্যাপ  তৈরি করা। 

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের এগ্রোস্কোপের প্রধান ড. স্টিফেন ম্যান। ঐতিহাসিক এ সম্মেলনে গাকৃবির প্রো-ভিসি, ট্রেজারার, ডিন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, রেজিস্ট্রেশনকারী শিক্ষক-শিক্ষার্থী, বিদেশি বিজ্ঞানী, বিশেষত পাকিস্তান, ইথিওপিয়া, সুইজারল্যান্ড, নাইজেরিয়া থেকে আগত গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারী-বেসরকারী গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ ১,২০০ নিবন্ধিত গবেষণবৃন্দ মিলিত হয়ে সম্মেলনকে এক বৈশ্বিক জ্ঞানমেলায় পরিণত করেন। 

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রাণবন্ত সূচনা হয়। এরপর সম্মেলনের অর্গানাইজিং কমিটির কনভেনার ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ উষ্ণ স্বাগত বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্যের পর উন্মোচন করা হয় সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট বই। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুর থেকে আগত প্রফেসর ড. ওয়াজিদ নাসিম যাতই। 

তিনি রিজেনারেটিভ কৃষিব্যবস্থার বৈশ্বিক প্রেক্ষাপট, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নির্মাণে সমন্বিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। পরে বিশেষ অতিথি ও প্রধান অতিথি তাঁদের বক্তব্যে টেকসই খাদ্য ব্যবস্থার জন্য দেশ-বিদেশের গবেষকদের পারস্পরিক সহযোগিতা, তথ্য-উপাত্ত বিনিময় ও সম্মিলিত কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তা গভীরভাবে তুলে ধরেন। 

এ সময় সভাপতির সমাপনী বক্তব্যে ভাইস—চ্যান্সেলর বলেন, “মাটিকে বাঁচানো, কৃষিকে পুনরুজ্জীবিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়া আমাদের মহান দায়িত্ব। তাই এ সম্মেলন শুধু জ্ঞান বিনিময়ের আয়োজন নয়, বরং বৈশ্বিক সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধের এক অনন্য সেতুবন্ধন। দেশ ও দেশের বাইরের নানা প্রান্ত থেকে আপনাদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে সম্মিলিত প্রয়াসই একটি টেকসই, ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে পারে।” 

উপাচার্যের বক্তব্যের পর ড. নাসিম যাতই পাকিস্তানের পক্ষ থেকে অতিথিবৃন্দদের ভালোবাসার প্রতীক হিসেবে সম্মাননা চাদর পরিয়ে দেন। এ সম্মেলন উপলক্ষে দেশের খ্যাতনামা সরকারি-বেসরকারি ও কোম্পানীসমূহ স্টলে পণ্য সাজিয়ে তাদেঁর ঐতিহ্যবাহী পণ্যের পরিচিতি তুলে ধরেন এবং বিক্রয় করেন যেগুলো উপাচার্য ও আগত অতিথিবৃন্দ পরিদর্শন করেন। প

রবর্তী টেকনিক্যাল সেশনে ১০টি থিমেটিক এরিয়ায় ১০টি করে অগ্রগামী গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যেখানে খাদ্য উৎপাদনের স্থায়িত্ব, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, রিজেনারেটিভ ফার্মিং, ডিজিটাল এগ্রিকালচারসহ সমসাময়িক বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে আরো ১০ টি থিমেটিক এরিয়ায় ১০টি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। 

এছাড়া ওরাল ফ্ল্যাশ, পোস্টার  প্রেজেন্টেশন, র‌্যাপোর্টাস সামারি প্রভৃতির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠদের পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy