দেড় মাস আগে শান্তিরক্ষা মিশনে যোগ দিয়েছিলেন আহত সেনাসদস্য চুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সেনা সদস্য ও চুমকির স্বামী মো. ইকরামুল হোসেন বলেন, চলতি বছরের ৭ নভেম্বর জাতিসংঘের শান্তিরক্ষা

2025-12-15T11:33:49+00:00
2025-12-15T11:41:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেড় মাস আগে শান্তিরক্ষা মিশনে যোগ দিয়েছিলেন আহত সেনাসদস্য চুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৩ এএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১১:৪১ এএম  (ভিজিট : ৬৮)
X

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সেনা সদস্য ও চুমকির স্বামী মো. ইকরামুল হোসেন বলেন, চলতি বছরের ৭ নভেম্বর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদানে যান তার স্ত্রী। সেখানে শনিবার (১৩ ডিসেম্বর) বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ছোড়া গ্রেনেডের কয়েকটি স্প্রিন্ট তার ডান হাত ও ডান পায়ে লাগে। পরে তাকে হেলিকপ্টারে করে প্রায় ৭০০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, চুমকি ও মো. ইকরামুল হোসেনের ইব্রাহিম আরাবী নামে দুই বছর বয়সী এক ছেলে রয়েছে। চুমকি আক্তার ঘিওর উপজেলার পেচারকান্দা এলাকার আব্দুল হামিদ ও জহুরা বেগমের মেয়ে। শান্তিরক্ষা মিশনে যাওয়ার সময় তিনি তার ছেলেকে শাশুড়ির কাছে রেখে যান।

শান্তিরক্ষা মিশনে আহত সেনা সদস্য চুমকি আক্তারের মা জহুরা বেগম বলেন, আমার চার মেয়ের মধ্যে চুমকি সবার ছোট। নাতিকে আমার কাছে রেখে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার ডান হাত ও পায়ে আঘাত লেগেছে। সে ওই দেশের একটি হাসপাতালে ভর্তি আছে। আমার স্বামী কৃষিকাজ করেন। আমাদের কোনো ছেলে নেই।
 
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) রোববার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন। নিহতরা হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), শামীম রেজা (রাজবাড়ী), শান্ত মন্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ও লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
 
আহতদের মধ্যে রয়েছেন- লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা), সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও মো. মানাজির আহসান (নোয়াখালী)। 




  বিষয়:   সেনাসদস্য  চুমকি  শান্তিরক্ষা মিশন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy