সৈয়দপুরে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

শিক্ষা

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ৪৭ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার

2025-12-15T13:28:38+00:00
2025-12-15T13:28:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১:২৮ পিএম   (ভিজিট : ৬১)
X

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ৪৭ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর রাত ১০টার দিকে এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সব শিক্ষার্থীর তথ্য পেলে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। চান্স পাওয়া ৪৭ শিক্ষার্থীর মধ্যে ছেলে ১৩ জন ও মেয়ে ৩৪ জন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার পরীক্ষার ফল প্রকাশের পর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করে এ পর্যন্ত ৪৭ জনের নাম পেয়েছেন। এই নামের তালিকা আরও বাড়বে বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, গত বছরও ৫৩ জন বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এ শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফল করছেন শিক্ষার্থীরা। মূলত: শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

উল্লেখ যে, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নাম রাখে। কলেজটিতে শুধু বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। ১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার সুবাদে এখানেও গড়ে ওঠে টেকনিক্যাল স্কুল। উদ্দেশ্য ছিল এখান থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য দক্ষ, কারিগরি জ্ঞানসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের নাম রয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের দেওয়া তথ্যমতে, যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা হলো : 

১। মাসুমা-ঢাকা মেডিকেল কলেজ, ২। বিভা-ঢাকা মেডিকেল কলেজ, ৩। দীপান্বিতা-ঢাকা মেডিকেল কলেজ, ৪। কাঙ্খিতা রায়-সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ৫। সুমাইরা-শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ৬। মৌলি-রংপুর মেডিকেল কলেজ, ৭। আল আমিন-কুষ্টিয়া মেডিকেল কলেজ, ৮। আনিকা জেরিন-কুষ্টিয়া মেডিকেল কলেজ, ৯। তাম্মি-ময়মনসিংহ মেডিকেল কলেজ, ১০। জিনিয়া-সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ১১। নয়নি-রংপুর মেডিকেল কলেজ, ১২। ইসা-শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ১৩। ফাহমিদা রিজভী বিথি-ময়মনসিংহ মেডিকেল কলেজ, ১৪। অপূর্ব ব্যানার্জি-সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ, ১৫। আল আমিন-নোয়াখালী মেডিকেল কলেজ, ১৬। শাহাজাদী জাকিয়া ফেরদৌসী-ময়মনসিংহ মেডিকেল কলেজ, ১৭। সাথী আক্তার-রংপুর মেডিকেল কলেজ, ১৮। সাজেদুল হক শিহাব-রংপুর মেডিকেল কলেজ, ১৯। সারিয়াহ সুমাইয়া-ঢাকা মেডিকেল কলেজ, ২০। তাসনিম জাহান স্বচ্ছ-টাঙ্গাইল মেডিকেল কলেজ, ২১। আরাফাত রহমান-নওগাঁ মেডিকেল কলেজ, ২২। মুঞ্জেরিন-রাজশাহী মেডিকেল কলেজ, ২৩। প্রিয়ন্তি-সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, ২৪। মাহাবুবা বিনতে মাজিদ প্রিয়া-সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, ২৫। রাবেয়া-চট্টগ্রাম মেডিকেল কলেজ, ২৬। রাবেয়া-বগুড়া মেডিকেল কলেজ, ২৭। রাবিনা-জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ২৮। মনন-রংপুর মেডিকেল কলেজ, ২৯। তিশা-রংপুর মেডিকেল কলেজ, ৩০।শান্তা-সোহরাওয়ার্দী মেডিকেল, ৩১। তাসমিয়া তাবাসসুম-দিনাজপুর মেডিকেল কলেজ, ৩২। মাহমুদুল প্রধান বাদশা-দিনাজপুর মেডিকেল কলেজ, ৩৩। অনন্যা-রাজশাহী মেডিকেল কলেজ, ৩৪। নিরা-সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ৩৫। সাবিকুন নাহার মিম-রংপুর মেডিকেল কলেজ, ৩৬। তানজিমুল ইসলাম-চাঁদপুর মেডিকেল কলেজ, ৩৭। সানজিদা আক্তার সোমা-দিনাজপুর মেডিকেল কলেজ, ৩৮। আরিফ-রংপুর মেডিকেল কলেজ, ৩৯। সানিয়া-কুষ্টিয়া মেডিকেল কলেজ, ৪০। নির্জরা সিংহ-রাজশাহী মেডিকেল কলেজ, ৪১। ফারিয়া-রংপুর মেডিকেল কলেজ, ৪২। ফাইরুজ নাওয়ার চৌধুরী-সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ৪৩। মুনতাহা সুরাইয়া অনন্যা-শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ৪৪। নাজিফ-রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, ৪৫। ইবনাত-রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, ৪৬। আতিকা ফাইরুজ দিয়া-দিনাজপুর মেডিকেল কলেজ এবং ৪৭। আবিদা আফরিন-শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy