টানা দুই জয়ে সেমিতে এক পা বাংলাদেশের

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

আফগানদের হারিয়েঅনূর্ধ্ব-১৯এশিয়া কাপে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালকে ৭ উইকেটে

2025-12-15T17:47:36+00:00
2025-12-15T17:47:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টানা দুই জয়ে সেমিতে এক পা বাংলাদেশের
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৬৭)
X

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে এক পা রেখেছে আজিজুল হাকিম তামিমের দল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার এক ১৩০ রান করে নেপাল। জবাবে ২৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন রিফাত বেগ। ৭ বলে ৫ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে ব্যর্থ তামিম। ১ বলে ১ রান করে রান আউটের শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ২৯ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি। 

৬৬ বলে ৩৪ রান করেন কালাম। তবে ফিফটি পেয়েছেন জাওয়াদ। ৬৭ বলে মাইলফলক ছুঁয়েছেন এই ওপেনার। সবমিলিয়ে ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি।

এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেপাল। টপ অর্ডার ব্যর্থতায় ৬১ রানেই ৫ উইকেট হারায় তারা। লোয়ার মিডল অর্ডারে আশিষ লোহার ও অভিষেক তিওয়ারি কিছুটা লড়াই করেছেন। আশিষ করেছেন ২৩ রান আর অভিষেকের ব্যাট থেকে এসেছে ৩০ রান। তাতে কোনো রকমে একশ ছুঁয়ে অলআউট হয় নেপাল।





  বিষয়:   অনূর্ধ্ব-১৯  এশিয়া কাপ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy