ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আঘাত হেনেছে ৪ দশমিক ০ মাত্রার একটি ছোট ভূমিকম্প। বুধবার (১৭ ডিসেম্বর) এ ভূকম্পন সংঘটিত হয় বলে জানিয়েছে দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা। সংস্থার মুখপাত্র তারেক আবু আল-খলিল বলেছেন, ভূমিকম্প অনুভূত হয় রাত ১টা ১১ মিনিটে। এটির মাত্রা ছিল ৪। মাটি থেকে ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। তবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মাত্রা কম হওয়ায় কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত করতে পারেনি ভূমিকম্পটি।

2025-12-17T21:38:49+00:00
2025-12-17T21:38:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৮ পিএম   (ভিজিট : ১৬৮)
X

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আঘাত হেনেছে ৪ দশমিক ০ মাত্রার একটি ছোট ভূমিকম্প। বুধবার (১৭ ডিসেম্বর) এ ভূকম্পন সংঘটিত হয় বলে জানিয়েছে দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা।

সংস্থার মুখপাত্র তারেক আবু আল-খলিল বলেছেন, ভূমিকম্প অনুভূত হয় রাত ১টা ১১ মিনিটে। এটির মাত্রা ছিল ৪। মাটি থেকে ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। তবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মাত্রা কম হওয়ায় কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত করতে পারেনি ভূমিকম্পটি।

ভূতত্ত্ব জরিপ সংস্থার এ মুখপাত্র আরও জানিয়েছেন, ইরানের জাগরোস পর্বতমালায় আরব ও ইউরোপীয় টেকনোটিক প্লেটের চাপের কারণে সৌদি আরবে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই চাপ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের নিচে থাকা ফল্টগুলো পুনরায় সক্রিয় করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এই ফল্টগুলোর কারণে সেখানে মাঝে মাঝে ভূমিকম্প অনুভূত হয়।

গত কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকায় সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশে রেড অ্যালার্ট জারি করে রাখা হয়েছে। 




  বিষয়:   ভূমিকম্প  সৌদি আরব  মাত্রা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy