দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

নওশের আলম সুমন, আমিরাত প্রতিনিধি

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিদের অবদানকে স্মরণ করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,

2025-12-19T18:31:59+00:00
2025-12-19T18:31:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
নওশের আলম সুমন, আমিরাত প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৬৩)
X

সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিদের অবদানকে স্মরণ করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কনস্যুলেটের হলরুমে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং একই দিনে বাংলাদেশে জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়। এবছরের প্রতিপাদ্য ছিল ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’।

অনুষ্ঠানের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার বাণী পাঠ করেন কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদান তুলে ধরা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণকারী বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা। পাশাপাশি প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও বৈধ অভিবাসন প্রক্রিয়া জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রবাসীদের কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মসূচি এবং কনস্যুলার সেবা সহজীকরণে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি প্রবাসীদের আমিরাতের স্থানীয় আইন-কানুন ও সামাজিক রীতি-নীতি মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনতা ব্যাংকের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রেমিট্যান্স যোদ্ধা এবং বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy