ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ভারতের দিল্লি বিমানবন্দরে ১১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেরিতে ছেড়েছে ৩৭০টির বেশি

2025-12-22T10:34:29+00:00
2025-12-22T10:34:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৪ এএম   (ভিজিট : ৬৭)
X

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ভারতের দিল্লি বিমানবন্দরে ১১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেরিতে ছেড়েছে ৩৭০টির বেশি ফ্লাইট। বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে রোববার এ তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই দিল্লিতে ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর জেরে ফ্লাইটের সময়সূচি ও আপডেট জানতে নিজেদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সেইসাথে বিমানবন্দরে আসতে অতিরিক্ত সময় বরাদ্দেরও আহ্বান জানানো হয়। ঘন কুয়াশার কারণে রেল চলাচলেও সমস্যার সৃষ্টি হয়েছে।

উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার অর্ধশতাধিক ট্রেন বিলম্বিত হয়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন থাকা দিল্লির বেশ কিছু এলাকায় দূষণের স্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে।




  বিষয়:   ফ্লাইট বাতিল  দিল্লি  বিমানবন্দর 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy