রাশিয়ায় থানার সামনে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

থানার বাইরে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাশিয়ার রাজধানী মস্কোর এক থানার

2025-12-24T22:18:17+00:00
2025-12-25T04:23:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়ায় থানার সামনে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১৮ পিএম  আপডেট: ২৫.১২.২০২৫ ৪:২৩ এএম  (ভিজিট : ১৪৫৪)
X

থানার বাইরে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাশিয়ার রাজধানী মস্কোর এক থানার ঠিক বাইরেই এ ঘটনা ঘটে। মাত্র দুদিন আগে সেই একই এলাকায় ফানিল সারভারোভ নামে দেশটির সেনাবাহিনীর এক জেনারেল গাড়ি বোমা হামলায় প্রাণ হারান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার ভোরের দিকে মস্কোর ইয়েলেতস্কায়া সড়কে এ ঘটনা ঘটে।
রুশ তদন্ত কমিটি জানিয়েছে, থানা ও পুলিশের গাড়ির সামনে দাঁড়ানো এক সন্দেহভাজন ব্যক্তির কাছে যান দুই পুলিশ সদস্য। ওই সময় সন্দেহভাজন ব্যক্তিটি বোমার বিস্ফোরণ ঘটান। এতে ট্রাফিক পুলিশের দুই সদস্য ও গাড়ির কাছে দাঁড়ানো এক ব্যক্তি নিহত হন।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের বয়স ২৪, আরেকজনের ২৫ বছর। ২৫ বছরের পুলিশ সদস্যের স্ত্রী ও ৯ মাসের একটি সন্তান রয়েছে। কে বা কারা এ হামলা চালিয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy