বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপ গভীর শোকাহত

অনলাইন ডেস্ক

অন্যান্য

যমুনা গ্রুপ গভীর দুঃখের সাথে জানাচ্ছে যে, বিএনপি চেয়ারপারসন, দেশের প্রথম নারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন এক

2025-12-30T14:58:23+00:00
2025-12-30T16:51:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপ গভীর শোকাহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:৫৮ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ৪:৫১ পিএম  (ভিজিট : ৫৫)
X

যমুনা গ্রুপ গভীর দুঃখের সাথে জানাচ্ছে যে, বিএনপি চেয়ারপারসন, দেশের প্রথম নারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন এক দৃঢ়চেতা নেত্রী, বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) আনুমানিক ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গৃহবধূ থেকে রাজনীতিতে পদচারণ করা বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের গণতন্ত্রের মা। দেশের প্রয়োজনে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান অপরিসীম। আর শেষ জীবনে হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক। বাংলাদেশের রাজনীতির এক অনন্য অভিভাবক, রাজনীতির এই অভিভাবক আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপ গভীর শোকাহত।

যমুনা গ্রুপ এই মহান নেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy