বাপাউবোর সাবেক পরিচালকের মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তি

অন্যান্য

বাপাউবো, ঢাকা দপ্তরের সাবেক পরিচালক জনাব মোহাম্মদ মোয়াত্তের ২৯-১২-২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যায় রাজধানীর গ্রিনরোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস

2025-12-30T18:43:11+00:00
2025-12-30T18:43:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাপাউবোর সাবেক পরিচালকের মৃত্যুতে শোক
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৯৯)
X

বাপাউবো, ঢাকা দপ্তরের সাবেক পরিচালক জনাব মোহাম্মদ মোয়াত্তের ২৯-১২-২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যায় রাজধানীর গ্রিনরোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করি।

মরহুম মোঃ মোয়াত্তের দীর্ঘদিন জনসংযোগ পরিদপ্তরের পরিচালক হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিভিন্ন মিডিয়ায় যথাযথভাবে উপস্থাপন, প্রচার ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তিনি যে দূরদর্শী ও কালজয়ী ভূমিকা রেখে গেছেন, তা আজও তাঁর সহকর্মী ও কর্মকর্তাদের হৃদয়ে অম্লান হয়ে রয়েছে। তাঁর পেশাদারিত্ব, মানবিক আচরণ ও দায়িত্ববোধ ছিল সবার জন্য অনুকরণীয়। 

তাঁর মৃত্যুতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy