বেগম জিয়ার ইন্তেকালে আমিন মোহাম্মদ গ্রুপের শোক প্রকাশ

অনলাইন ডেস্ক

অন্যান্য

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ

2025-12-31T12:58:24+00:00
2025-12-31T12:58:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগম জিয়ার ইন্তেকালে আমিন মোহাম্মদ গ্রুপের শোক প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম   (ভিজিট : ৪৪)
X

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ শোকবার্তায় বলেন, “রাষ্ট্র পরিচালনা এবং বহুদলীয় গণতন্ত্রের বিকাশে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। তার দৃঢ়চেতা, সাহসী ও আপসহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “এই মহান নেত্রীর প্রয়াণে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, যা কখনোই পূরণ হবার নয়।”

শোকবার্তায় আমিন মোহাম্মদ গ্রুপ বেগম খালেদা জিয়ার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এবং মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy