প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম আপডেট: ৩১.১২.২০২৫ ৪:২০ পিএম (ভিজিট : ৯৮)

X
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ উপাধি পাওয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি।
সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. তাবাস্সু পারভিন, সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল সততা, নীতি, দায়িত্ববোধ ও জনকল্যাণের প্রতি অটল অঙ্গীকার। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তিনি আজীবন লড়াই করে গেছেন। নীরব দৃঢ়তার সঙ্গে দেশের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় অর্থনৈতিক কাঠামো সুদৃঢ়করণে তিনি অনন্য অবদান রেখেছেন।
রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। জাতীয় জীবনে তাঁর অবদান ও ভ‚মিকা দেশ এবং জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ইতিহাস হিসেবে বিবেচিত হবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রবীণ ও প্রভাবশালী রাষ্ট্রনায়ককে হারালো।
শোক বার্তায় আরও বলা হয়, খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণে দেশ ও জনগণ স্বৈরশাসনের হাত থেকে বারবার মুক্ত হয়েছে। দেশ যখন পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ধাবিত হচ্ছিল, ঠিক তখনই আমরা দেশনেত্রীকে হারালাম। এটা দেশ ও জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মতো একজন অভিজ্ঞ ও দৃঢ় নেতৃত্বের অধিকারী নেত্রীর প্রয়াণে জাতীয় জীবনে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়েছে।
এই শোকাবহ ক্ষণে বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি মরহুমার মারফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদেও প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।