মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-বাইকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মৌচাকফ্লাই ওভারের ওপর সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক সিএনজি

2026-01-01T10:41:46+00:00
2026-01-01T10:41:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-বাইকের সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ এএম   (ভিজিট : ৯৪)
X

রাজধানীর মৌচাকফ্লাই ওভারের ওপর সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক সিএনজি চালক এবং অপরজন মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে মৌচাক ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মো. নয়ন তালুকদার (৭০) পেশায় সিএনজি চালক, তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১) দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার বাসিন্দা এবং তিনি বাশার জহিরুল ইসলামের ছেলে।

সংঘর্ষের পর দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে সিএনজি চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy