বারে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৪০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরের একটি বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহতের সংখ্যা শতাধিক।

2026-01-01T16:54:56+00:00
2026-01-01T16:54:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বারে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ১৩৭৩)
X

সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরের একটি বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহতের সংখ্যা শতাধিক। তবে পুলিশ বা সুইস কর্তৃপক্ষ এখনও কতজন মারা গেছেন, তা নিশ্চিত করেননি।

সিএনএন ও বিবিসির প্রতিবেদন বলছে, স্থানীয় সময় রাত ১টার পর লাক্সারি কনস্টেলেশন বার-এ এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বহু মানুষ আতঙ্কের মধ্যে পড়ে যায়।

স্থানীয় পুলিশের মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ বলেন, ‘ভবনের ভেতরে শতাধিক মানুষ ছিলেন। বহু মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ মারা গেছেন।’ তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি রিসেপশন সেন্টার ও হেল্পলাইন চালু করেছে সুইস সরকার। পুলিশ এই ঘটনা কেন এবং কিভাবে ঘটেছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে।

ঘটনাস্থলের এক চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের সংখ্যা ডজনের মধ্যে হতে পারে। অবশ্য আঞ্চলিক দৈনিক লে নুভেলিস্ত জানিয়েছে, তাদের সূত্র অনুযায়ী নিহত প্রায় ৪০ জন এবং আহত প্রায় ১০০ জন হতে পারেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy