চসিকের সাবেক কাউন্সিলর সুমন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন এবং তাঁর স্ত্রী শাহানাজ আকতারের বিরুদ্ধে পৃথক

2026-01-01T17:46:39+00:00
2026-01-01T17:46:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চসিকের সাবেক কাউন্সিলর সুমন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৬৯)
X

চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন এবং তাঁর স্ত্রী শাহানাজ আকতারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ অনুযায়ী, তারা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে বিপুল সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন।

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ বৃহস্পতিবার (১ জানুয়ারি) মামলা দুটি দায়ের করেন উপ-সহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব। মামলা বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পরিচালক সুবেল আহমেদ, তিনি জানান, তদন্ত চলাকালে যদি অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেটিও অনুসন্ধানে অন্তর্ভুক্ত করা হবে।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ২০১৩-১৪ থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত সুমনের বৈধ আয় মাত্র ১ কোটি ২৬ লাখ ৪৬ হাজার ১৪ টাকা, অথচ একই সময়ে তার অর্জিত সম্পদ ও ব্যয়ের পরিমাণ প্রায় ১৭ কোটি ৭৭ লাখ টাকা।

মামলায় অভিযোগ করা হয়েছে, সুমন ৮৬ লাখ ৯০ হাজার ২৩৭ টাকার সম্পদ সম্পূর্ণভাবে সম্পদ বিবরণীতে গোপন করেছেন। এছাড়া ১৬ কোটি ৫১ লাখ ১০ হাজার ৩৫২ টাকার সম্পদ তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জিত ও ভোগদখল করা হয়েছে। এই অভিযোগে তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।

অন্যদিকে সুমনের স্ত্রী শাহানাজ আকতারের বিরুদ্ধে মামলা করা হয়েছে ২ কোটি ২ লাখ ২৬ হাজার ২৬৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে। অনুসন্ধানে দেখা গেছে, তাঁর বৈধ আয় মাত্র ৬৬ লাখ ৫২ হাজার টাকা। অভিযোগ, স্বামীর সহায়তায় তিনি এই সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy