আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আশুলিয়া থানা শাখার ১২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।রোববার বিকেলে এক

2026-08-09T18:28:37+00:00
2026-08-09T18:28:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আশুলিয়া থানা শাখার ১২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে এক ব্রিফিংয়ের মাধ্যমে নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এর আগে শনিবার রাতে সংগঠনের দলীয় প্যাডে কমিটিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সেলিম রেজা বাবু।

অনুমোদিত ১২৫ সদস্যবিশিষ্ট কমিটিতে মো. নূর হোসেন ভূঁইয়াকে সভাপতি, শাহেদ হোসেন আকাশকে সাধারণ সম্পাদক ও মো: মাসুদুর রহমান ব্যপারীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটি প্রসঙ্গে সভাপতি মো. নূর হোসেন ভূঁইয়া বলেন, নতুন কমিটির মাধ্যমে আশুলিয়া থানা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা হবে। পাশাপাশি মোটরচালকদের অধিকার ও কল্যাণে সংগঠনটি কাজ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy