বাকেরগঞ্জে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল বাকেরগঞ্জে নতুন বই পেয়ে ব্যাপক খুশি আনন্দ ও উৎসাহ বিরাজ করছে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে। নতুন বছরে পহেলা

2026-01-01T20:18:02+00:00
2026-01-01T20:18:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৩২৮)
X

বরিশাল বাকেরগঞ্জে নতুন বই পেয়ে ব্যাপক খুশি আনন্দ ও উৎসাহ বিরাজ করছে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে। নতুন বছরে পহেলা জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের একযোগে বই বিতরণ করা শুরু হয়। 

জানা যায় , উপজেলায় সকল বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে সকাল থেকে। যদিও বিগত বছরের মত বই উৎসব করেনি কর্তৃপক্ষ। এরপরও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ ছিল। অভিভাবকরা সন্তানসহ বিদ্যালয়ে এসে বই গ্রহণ করেন। 

শিক্ষার্থীরা জানায়, বই পেয়ে খুশি ও আনন্দিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা বলছে, নতুন বই পেয়েছি, এখন নতুন করে পড়াশোনায় মনোযোগী হবো। 

অভিভাবকরা জানান, বই উৎসব না হওয়ায় অনেকেই নতুন বই পাওয়ায় আনন্দ উপভোগ করতে পারেনি। তবে নতুন বইয়ের গন্ধে উৎফুল্ল ছিলো বলে অভিভাবকরা জানিয়েছেন। বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে একযোগে এই বই প্রদান কার্যক্রম চলে।

উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাদ্রী শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, প্রফুল্ল বিদ্যাপীঠ, গারুরিয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও গ্ৰিন গার্ডেন শিশু একাডেমী সহ সকল বিদ্যালয়ে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায় শিক্ষার্থীদের।

সকাল দশটায় ভরপাশা ইউনিয়নের গ্ৰিন গার্ডেন শিশু একাডেমীর শিক্ষার্থীদের নতুন বই প্রদান, নবীন বরণ ও বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার প্রদান করতে দেখা যায় বিদ্যালয় কর্তৃপক্ষকে।

বই প্রদান ও নবীন বরণ অনুষ্ঠানে গ্ৰিন গার্ডেন শিশু একাডেমীর ভাইস প্রিন্সিপাল আমান উল্লাহ আমান এর সঞ্চালনায় ও প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ ডাঃ আব্দুল মান্নান সিকদার, সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন, দুধলমৌ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামাল হাওলাদার, ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক গন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy