প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম (ভিজিট : ৪)

X
জামাল উদ্দিন
চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে জামাল উদ্দিন (৪৯) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।
স্থানীয়রা জানায়, রাতে জামালের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে আগুন লাগে। এ সময় জামাল নিজের ঘরের আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালের ১ মেয়ে ও দুই ছেলে ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এমপি আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম সহ বিএনপির নেতারা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।