ভোলায় কোস্টগার্ডে অভিযানে আটক ২০

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

চরফ্যাশন উপজেলার দুলারহাটে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ বেহুন্দি জাল ও ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০জনকে আটক করেছে

2026-01-01T20:45:50+00:00
2026-01-01T20:45:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোলায় কোস্টগার্ডে অভিযানে আটক ২০
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৩০)
X

চরফ্যাশন উপজেলার দুলারহাটে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ বেহুন্দি জাল ও ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ জানুয়ারি ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক ভোলার দুলারহাট থানাধীন আহম্মদপুরের মায়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। 

জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ টি অবৈধ বেহুন্দী জালসহ ২০ জন জেলেকে আটক করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটের ট্রলিং গিয়ার অপসারণ করানো হয়। জব্দকৃত বোট ও জালসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy