
X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের-৪টি সংসদীয় আসনে নাটোর-১ আসনে ভাই -বোন ও নাটোর-২ আসনে স্বামী- স্ত্রীর প্রার্থীতাসহ ২৮ মনোনয়ন পত্র বৈধ এবং ৭ মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বৃহস্পতিবার নির্ধারিত সময়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে মোট দাখিলকৃত মনোনয়ন সংখ্যা ১৩টি। এর মধ্যে বৈধ হয়েছেন ১০টি। আর বাতিল হয়েছে ৩টি।
বৈধ প্রার্থীরা হচ্ছেন, বিএনপি নেতা ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের ছেলে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইয়াসির আরশাদ। একই আসনে বিএনপির প্রার্থী বোন ফারজানা শারমীন । অন্যরা হলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু , স্বতন্ত্র প্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেন, স্বতন্ত্র মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এবি পার্টি প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান, ইসলামী বাংলাদেশ আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহেল বাকী, বিপ্লবী ওয়ার্কাস পার্টি আনছার আলী, জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ, গণঅধিকার পরিষদের প্রার্থী মেহেদী হাসান। আর কাগজ পত্র সঠিক ভাবে দাখিল করতে না পারায় বাতিল প্রার্থীরা হলেন, খেলাফত মজলিসের প্রার্থী আজাবুল হক, গণসংহতি আন্দোলন এর প্রার্থী সেন্টু আলী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল এর প্রার্থী বাবু হোসেন।
নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনে দাখিলকৃত মনোনয়ন সংখ্যা ৮টি। এরমধ্যে বৈধ হয়েছে ৬টি। বাতিল হয়েছে ২টি। বৈধ প্রার্থী হচ্ছেন, বিএনপি মনোনিত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার সহধর্মীনি স্বতন্ত্র প্রার্থী সাবিনা ইয়াসমিন।
অন্যরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউনুস আলী, জাতীয় পার্টির প্রার্থী রকিব উদ্দিন কমল, গনসংহতি আন্দোলনের প্রার্থী তাহামিদা ইসলাম তানিয়া ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী সিদ্দিকী। আর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটার তালিকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের শর্ত পূরন না হওয়ায় ড. নূরন্নবী মৃধার এবং এনসিপি প্রার্থী জিএএ মুবিনের কাগজ পত্র ঠিক না থাকায় বাতিল ঘোষনা করা হয়।
নাটোর-৩ (সিংড়া) আসনে মোট দাখিলকৃত মনোনয়ন সংখ্যা ৯টি। এর মধ্যে বৈধ হয়েছেন ৭টি। বাতিল হয়েছে ২টি। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনিত আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ, এনসিপি প্রার্থী এসএম জার্জিস কাদির ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী টিংকু সরদার। আর বাতিল হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ও ফাতেমা খানম।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট দাখিলকৃত মনোনয়ন সংখ্যা ৫টি যার সবগুলো হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন, এবি পার্টির মোকছেদুল মোমিন, বিএনপির প্রার্থী আব্দুল আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ এমদাদুল্লাহ ও জাতীয় পার্টির প্রার্থী এম ইউসুফ আহমেদ।
নাটোর সংসদীয় ৪টি সংসদীয় আসনে আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট মনোনয়ন উত্তোলন করেছিলেন ৩৯ জন যার মধ্যে দাখিল করেছিলেন ৩৫জন। এর মধ্যে বৈধ হয়েছেন ২৮টি। আর বাতিল হয়েছে ৭টি।
যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।