কক্সবাজারে গণ ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু, অতঃপর...

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার শহরের সাহিত্যকা পল্লী এলাকায় এক বর্বরোচিত ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। গত কয়েকদিন

2026-01-01T21:50:57+00:00
2026-01-01T21:50:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে গণ ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু, অতঃপর...
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৫০ পিএম   (ভিজিট : ৪৫৩)
X

কক্সবাজার শহরের সাহিত্যকা পল্লী এলাকায় এক বর্বরোচিত ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। গত কয়েকদিন আগে ওই কিশোরীকে সিটি কলেজ সংলগ্ন এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে একদল দুর্বৃত্ত সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। কয়েকদিন আগে বিকেলে নিজ বাসার পাশ থেকে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। দীর্ঘ লড়াই শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গতকাল বুধবার রাতেই হৃদয় হাসান বাবু নামে এক তরুণকে গ্রেফতার করা হয়। কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া সেল পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, গ্রেফতারকৃত বাবু ঘটনার মুলহোতা এবং আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী।

নিহত কিশোরীর পরিবারের অভিযোগ, তারা যে ভাড়া বাসায় থাকতো সেই বাড়ির মালিকের সাথে কথা কথাকাটি হলে গত ২২ ডিসেম্বর নিহত কিশোরীকে অপরহরণ করে নিয়ে যায় শহরের সাহিত্যকাপল্লীর বাসিন্দা হৃদয় হাসান বাবু, নায়েমসহ কয়েকজন। পরে নায়েমের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে ৫ দিন পর সে মারা যায়।

আজ বৃহস্পতিবার দুপুরে যোগাযোগ করা হলে মামলা তদন্তকারী কর্মকর্তা, কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ বড়ুয়া বলেন, আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, চাঞ্চল্যকর এই ঘটনা জোরালোভাবে খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy