বিজিবির বিশেষ অভিযানে কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২২ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট আটক।

2026-01-02T18:56:33+00:00
2026-01-02T18:56:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিজিবির বিশেষ অভিযানে কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৯২)
X

কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২২ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট আটক। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ২৬ হাজার টাকা।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন,কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

শুক্রবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে জেলার সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৪৬ বোতল ভারতীয় মদ, ১৩৯ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বের মাধ্যমে সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য আটক করা সম্ভব হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্কতা ও দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি তিনি নিজেও সরেজমিনে বিশেষ অভিযানে সক্রিয় অংশ নিচ্ছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy