বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের দীর্ঘদিন

2026-01-02T19:23:03+00:00
2026-01-02T19:24:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়: আমীর খসরু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ৭:২৪ পিএম  (ভিজিট : ২৩১)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের দীর্ঘদিন ধরে চলমান অস্থিরতা দূর করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। 

তিনি বলেন, বিএনপি চায় শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ, যেখানে উন্নয়নের সুফল সমানভাবে জনগণের কাছে পৌঁছাবে এবং কোনো বৈষম্য থাকবে না।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে আমীর খসরু এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের মধ্যে একপর্যায়ে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও মতভেদের প্রতি সম্মান কমে গেছে, যা শুধরে নিতে হবে। দেশের মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনা এবং সবাইকে নিয়ে বসবাসের সংস্কৃতি গড়ে তোলাই এখন সময়ের দাবি।

আমীর খসরু বলেন, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু তার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা রেখে গেছেন। তিনি বিশ্ববরেণ্য একজন ব্যক্তি ছিলেন এবং সব ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই আমাদের সবাইকে তার জন্য দোয়া করতে হবে এবং তার আদর্শকে অনুসরণ করতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy