সৈয়দপুরে বৌ-ভাত অনুষ্ঠানের খাবার খেয়ে হাসপাতালে ৭ জন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে বৌ-ভাত অনুষ্ঠানে দাওয়াতের খাবার খেয়ে তীব্র পেটব্যথা ও বমি উপসর্গ নিয়ে সাতজন স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট

2026-08-09T17:35:35+00:00
2026-08-09T17:35:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে বৌ-ভাত অনুষ্ঠানের খাবার খেয়ে হাসপাতালে ৭ জন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১০)
X

নীলফামারীর সৈয়দপুরে বৌ-ভাত অনুষ্ঠানে দাওয়াতের খাবার খেয়ে তীব্র পেটব্যথা ও বমি উপসর্গ নিয়ে সাতজন স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিস্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লাল্টুর স্ত্রী বাবলি (৩৪), নিরঞ্জনের স্ত্রী উজালী (৪২), হরির স্ত্রী সোনালী (৩০), হরিদাসের ছেলে আদি (১৮), ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল (১৯) এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন (২৪)।

সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পেছনে খ্রিস্টানপাড়া এলাকার শুভ’র সঙ্গে কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার বাদলের মেয়ে গৌরীর পারিবারিকভাবে বিয়ে হয়। ঘটনার দিন শনিবার সন্ধ্যায় হাতিখানা কবরস্থানের পেছনে খ্রিস্টানপাড়া এলাকার শুভ’র বাড়িতে বৌ-ভাতের দাওয়াতের অনুষ্ঠান ছিল। এতে কনের আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকার লোকজন অংশ নেন। 

খাবার খাওয়ার কিছু সময় পর একে-একে উল্লেখিত কয়েকজনের তীব্র পেটব্যথা ও বমি শুরু হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় লোকজন তাদের দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শাবাব জানান, ফুড-পয়জিংয়ের কারণে তারা অসুস্থ্য হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy