চসিকের ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) কনস্টেবল মুবিনুল ইসলাম নয়ন (২৮) নিহত হয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার

2026-01-02T19:40:00+00:00
2026-01-02T19:40:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চসিকের ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৩৯)
X

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) কনস্টেবল মুবিনুল ইসলাম নয়ন (২৮) নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে নয়ন দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে কোতোয়ালী থানায় ডিউটির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হন। 

পথে কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নয়ন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নয়ন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বুড়ি পুকুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন দুর্ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট গাড়িটি জব্দ করেছে এবং গাড়ির হেলপারকেও আটক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy