এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেন হত্যা মামলায় প্রভাষক রশেদুল ইসলাম ভুইয়া (৪২) নামের এক আওয়ামীলীগ নেতাকে

2026-01-02T20:33:46+00:00
2026-01-02T20:33:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১২৮)
X

সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেন হত্যা মামলায় প্রভাষক রশেদুল ইসলাম ভুইয়া (৪২) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরের দিকে গোপিনাথপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাশেদ ভুইয়া গোপিনাথপুর গ্রামের পল্লীচিকিৎসক রফিকুল ইসলাম ভুইয়ার বড় ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানা সদরে হাফেজ সিয়াম হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২১ আগস্ট এনায়েতপুর থানার সেচ্ছাসেবকদলের যুগ্মআহ্বায়ক হযরত আলী মোল্লা বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ ৫শ থেকে ৭শ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

এই মামলায় এনায়েতপুর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও খামারগ্রাম ডিগ্রী কলেজের প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় গোপন তথ্যে অভিযান চালিয়ে রাশেদ ভুইয়াকে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy