নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দ্বিতয়ি দিনে নীলফামারী-৪ আসনে ৪জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ত্রয়োদশ

2026-01-02T20:41:20+00:00
2026-01-02T20:41:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ১১২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দ্বিতয়ি দিনে নীলফামারী-৪ আসনে ৪জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ত্রয়োদশ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ ঘোষণা দেন। 

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মনোনয়ন বাতিল হাওয়া প্রার্থীরা হলেন- রিয়াদ আরফান সরকার রানা (স্বতন্ত্র), মামুন অর রশিদ মামুন (স্বতন্ত্র),  শাহরিয়ার ফেরদৌস (স্বতন্ত্র) ও জোবায়দুর রহমান (স্বতন্ত্র)। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- আব্দুল গফুর সরকার (বিএনপি), হাফেজ আব্দুল মুনতাকিম (জামায়াত), সিদ্দিকুল আলম সিদ্দিক (জাতীয় পার্টি) ও শহিদুল ইসলাম (ইসলামি আন্দোলন)।

এর আগেরদিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে বিকাল সাড়ে ৫টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, নীলফামারী-১ ও ২ আসনের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। নীলফামারী ১ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকী ৯ জনের কাগজ সঠিক পাওয়া যায়।

অপর দিকে নীলফামারী-২ (সদর) আসনটিতে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে ৫ জনের কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় তাদেরগুলো গৃহীত হয়েছে। বাকী দুইজন স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

রিটানিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া ৩ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ১ শতাংশ ভোটারদের যে সম্মতি দেওয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর মোট ৪টি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy