শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।শনিবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলস্টেশনের উত্তর পাশে

2026-08-09T10:30:24+00:00
2026-08-09T10:30:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলস্টেশনের উত্তর পাশে বহির্গমন সিগন্যালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।

নিহত রিনা আক্তার (২৫) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার মেয়ে। তাঁর দ্বিতীয় স্বামী আল আমিনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রিনা স্থানীয় আরবেলা ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আল আমিন স্থানীয় হ্যামস গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরের পর থেকে ওই দম্পতিকে রেললাইনের আশপাশে হাঁটাহাঁটি করতে দেখা যায়। পরে সন্ধ্যার দিকে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের নিচে তারা ঝাঁপ দেন বলে স্থানীয়রা জানান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা বলেন, ‘বিকেল পাঁচটার দিকে দুইজন ছেলে এসে জানায়, দুজন মানুষ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ দেখতে পান।’

নিহত রিনা আক্তারের ভাই সুমন বলেন, ‘আগের স্বামীর ঘর থেকে চলে এসে রিনা আল আমিনকে বিয়ে করেছিল। বিয়ের পর থেকে তাদের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ ছিল না। তারা কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তা বলতে পারব না।’

স্হানীয় প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিকেলের দিকে দুইজনকে রেললাইনের দিকে যেতে দেখা যায়। পরে তারা ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেয় বলে জানতে পারি। দুর্ঘটনার পর মরদেহের বিভিন্ন অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy