জামালপুরে দুই শহিদের কবর জিয়ারত করল যুবদল

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদ সাফওয়ান আখতার সদ্য ও সুমন হাসানের কবর জিয়ারত করেছে জেলা যুবদল।শনিবার

2026-08-09T10:35:43+00:00
2026-08-09T10:35:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে দুই শহিদের কবর জিয়ারত করল যুবদল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদ সাফওয়ান আখতার সদ্য ও সুমন হাসানের কবর জিয়ারত করেছে জেলা যুবদল।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার শ্রীরামপুর ও শাহবাজপুর চরপাড়ায় জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে কবর জিয়ারত করা হয়।

এ সময় যুবদল নেতা ইকরামুল হক মানিক, হাবিবুর রহমান রতন, ইমরান কায়সারসহ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে সোহেল রানা খান বলেন, জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের আত্মত্যাগের মাধ্যমে ১৭ বছরের জুলুম-নির্যাতন থেকে মুক্তি এবং নতুন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ।

তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকতে হবে। একই সঙ্গে গত ১৭ বছরে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy