চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার

2026-01-02T21:11:18+00:00
2026-01-02T21:11:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ১৫১)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

শুক্রবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন সমূহ’র ব্যানারে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০থেকে ১৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যেদেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (ধানের শীষ প্রতীক) চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা তুলে ধরেন।

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন টাউন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান।

দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা মো. নজরুল ইমলাম, পাবলিক প্রসিকিউটার আব্দুল ওদুদ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, বিএনপি নেতা শামসুল হক, এ্যাড. ময়েজ উদ্দিন, আব্দুল বারেক, তাসেম আলী, আহ্বায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুবদল,ছাত্রদল, মহিলা দল সহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy