সিরাজগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও

2026-01-03T12:45:43+00:00
2026-01-03T12:45:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:৪৫ পিএম   (ভিজিট : ৯১)
X

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আধুনিক হলরুমে (৩য় তলা) এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, কার্যকরী সদস্যবৃন্দ নুরুল ইসলাম বাবু, হেলাল আহমেদ, জাকিরুল ইসলাম সান্টু, শফিক মোহাম্মদ রুমন, সহ-সভাপতি জেহাদুল ইসলাম, হীরক গুণ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়ার দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা এবং গণতন্ত্রের প্রতি তার অবিচল নিষ্ঠা দেশবাসীকে প্রেরণা দিয়েছে। তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তার অভিভাবকত্ব ছিল সবচেয়ে বেশি প্রয়োজন, তবে তার চলে যাওয়া জাতির জন্য এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে।

প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, "বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার নীতির প্রশ্নে কখনো আপস করেননি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও তার কখনো আপস ছিল না। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার জীবন কাটিয়েছে, তিনি কারাভোগ করেছেন, তবে শেষদিন পর্যন্ত দেশ ছেড়ে যাননি।"

দোয়া মাহফিলের সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক। উপস্থিত ছিলেন সহ-সভাপতি জেহাদুল ইসলাম, হীরক গুণ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌড়, সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy