প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ পিএম (ভিজিট : ১০৭)

X
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাতে সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডে এই হামলা ঘটে।
আহত আবুল বশর চৌধুরী আহলা শেখ চৌধুরী পাড়ার খলিল মেম্বারের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সভাপতি এবং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বশর দাওয়াত খেয়ে বিয়ে বাড়ির বাইরে রাস্তায় হাঁটতে বের হন। এসময় তিনরাস্তার মোড়ে তিনজন মুখোশধারী হঠাৎ হামলা চালিয়ে তার পেটে ছুরিকাঘাত করে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত বশরকে উদ্ধার করে পটিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলাটি দায়ের করা হবে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)। সংগঠনটির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, "সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত।"