প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:৫৮ পিএম (ভিজিট : ১০৪)

X
খুলনা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
এদিন, এই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের প্রার্থী ইউনুস আহম্মেদ সেখ, বিএনপির প্রার্থী এস কে আজিজুল বারী, খেলাফত মজলিসের প্রার্থী এস এম সাখাওয়াত হোসাইন, জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ কবিরুল ইসলাম।
এই বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার।