লোহাগাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়াউপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।২ জানুয়ারী জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ৩ জানুয়ারী শনিবার সকাল সাড়ে

2026-01-03T13:38:40+00:00
2026-01-03T13:38:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ১৯৮)
X

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ২ জানুয়ারী জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ৩ জানুয়ারী শনিবার সকাল সাড়ে এগার টারদিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্্যালী ও আলোচনা উপজেলা সমাজসেবা অফিসার রিদুওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সকালে রর্্যালী পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকন চাকমা,বিআরডিবি কর্মকর্তা,আধুনগর চেয়ারম্যান নাজিম উদ্দিন সহ বেশ কয়েকজন।

উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন "দীপ্ত "লোহাগাড়ার সভাপতি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজ, এতিম খানার দায়িত্বশীল দের মধ্য থেকে বক্তব্য রাখেন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও এতিমখানার তত্বাবধায়ক মাওলানা হাফিজুল হক নেজামী।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের  এফ এস এমডি ফিরোজ আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সমাজসেবা কার্যালয়ের  ফজলে নূরী, ফরিদুল আলমসহ কর্মকর্তা, কমর্চারীবৃন্দ, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ,এতিমখানার তত্বাবধায়ক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময়  লোহাগাড়া সমাজসেবা অফিস থেকে এডিবি, র অর্থায়নে ২৫টি এতিমখানার  ৪০০ জন এতিম ও দুস্থ নিবাসীকে মোট ৪শতটি বিছানার বেড প্রদান করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy