শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

বৈচিত্র্য, ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬

2026-08-09T16:29:31+00:00
2026-08-09T16:29:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বৈচিত্র্য, ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে। 

আজ রবিবার সকালে উপজেলার ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার নীল মাধব হাজং এর সভাপতিত্বে এবং উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট এর সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্যর প্রতিনিধি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান পালিক কুবি, জেনারেল সেক্রেটারী মহেস্বর চন্দ্র কোচ, সহ সেক্রেটারি নিক্সন, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ কোচ, সাংগঠনিক সম্পাদক সুধারঞ্জন হাজং, কার্যকরী সদস্য স্বপন বর্মন প্রমুখ।আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বক্তারা আদিবাসীদের কৃষ্টি-কালচার ও ঐতিহ্য তুলে ধরে আদিবাসীদের স্বীকৃতি প্রদান এবং উপজেলায় একাডেমিক ভবন নির্মাণে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy