গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

2026-01-03T15:02:35+00:00
2026-01-03T15:02:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ৩২)
X

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়' প্রতিপাদ্যে শনিবার সকালে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। 

সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আকক্াছ, মুক্তযোদ্ধা শাহজাহান আলী প্রমূখ।

বক্তারা বলেন, দরিদ্র ও অসহায়দের সহযোগিতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নানা কর্মকান্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অদিধদপ্তর। কোনো অনিয়ম যেন সংঘটিত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy