দিনাজপুরের নবাবগঞ্জে সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায় প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় সমাজ সেবা

2026-01-03T19:20:17+00:00
2026-01-03T19:20:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুরের নবাবগঞ্জে সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৫৫)
X

"প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায়" প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে ৩ জানুয়ারি শনিবার সকালে উপজেলা চত্বরে র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বন কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোরশেদ আলম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়ক গোলাম মোস্তফা, ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান প্রমুখ।

সভায় সমাজ সেবা অফিসার তার দপ্তরের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানের উপর আলোকপাত করেন।

তিনি জানান, উপজেলায় বর্তমানে ২৭ হাজার ৫০০ জন উপকার ভোগী রয়েছেন। শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড ও ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy